অন্ধকারে নিমগ্ন একদল পথিকের সন্ধান পেলাম
অচেতন মনে বললাম, তোমরা আঁধারে লুকিয়ে কেন?
বেরিয়ে এসো, আলো ঝলমলে নির্ভীক পথে!
এসো ঐ সূর্যের সখ্যতায় প্রাণভরে নিঃশ্বাস নাও!
ওরা বললো, তুমি কী তবে রাত্রির স্নিগ্ধতায় শ্বাস নিতে ভুলে যাও?!
কথা শেষে তাকায় একে অপরের দিকে,
মুচকী হাসে, আমি বিব্রত হই,
ওরা বলে, জানো এইতো উত্তম সময়
আলোর পথের খোঁজ পেতে প্রভুর
সান্নিধ্যে নিজেকে বিলিয়ে দেয়ার!
আমি মনোযোগী হই, ওরা সখ্যতার সাথে বলে,
আমাদের যাত্রা পথ তোমাদের সাথেই সংযুক্ত,
একই উচ্চারণে আমরাও সম্পৃক্ত
তবে জানো কী এই পথে টিকে থাকতে হলে
ঐ অন্ধকারের মালিকের কাছে হাতজোড় করতে হয়
নয়তো এই অন্ধকার যে তোমার জন্য নেয়ামত তা তুমি ভুলেই যাবে!
অবাক নয়নে জলের আগমণ ঘটে,
ওরা আরো বলে তোমার খুব কষ্ট তাইনা?!
আমি বাকহীন হয়ে নিশ্চুপ দাঁড়িয়ে থাকি,
বলে, দ্যাখো এই পৃথিবীতে পূর্ণতা বলতে কিছু হয়না!
এই পৃথিবীতো অপূর্ণতায় ভরা!
পূর্ণতাতো সেখানে, সেই জান্নাতে!
যা কোন চোখ দেখেনি, কোন কান শোনেনি,
আর কোন অন্তর কল্পনাও করতে পারেনি!
আমি বিস্মিত দৃষ্টিতে তাকাই,
ওরা সম্মতি সূচক মাথা নাড়ে,
আমি নরম কন্ঠে বলি, তবে আমাকেও ডেকে নিও তোমাদের সাথে!!
ওরা আবারও মুচকী হাসে, আর মিলিয়ে যায় অন্ধকার রজনীর সাথে!
সাহিত্য
পথের খোঁজে-
ব্লগটি লিখেছেন: nasrin-mahmud-sima
| ৯ জুন ২০১৪
অন্ধকারে নিমগ্ন একদল পথিকের সন্ধান পেলাম
অচেতন মনে বললাম, তোমরা আঁধারে লুকিয়ে কেন?
বেরিয়ে এসো, আলো ঝলমলে নির্ভীক পথে!
এসো ঐ সূর্যের সখ্যতায় প্রাণভরে নিঃশ্বাস নাও!
ওরা বললো, তুমি কী তবে রাত্রির স্নিগ্ধতায় শ্বাস নিতে ভুলে যাও?!
কথা শেষে তাকায় একে অপরের দিকে,
মুচকী হাসে, আমি বিব্রত হই,
ওরা বলে, জানো এইতো উত্তম সময়
আলোর পথের খোঁজ পেতে প্রভুর
সান্নিধ্যে নিজেকে বিলিয়ে দেয়ার!
আমি মনোযোগী হই, ওরা সখ্যতার সাথে বলে,
আমাদের যাত্রা পথ তোমাদের সাথেই সংযুক্ত,
একই উচ্চারণে আমরাও সম্পৃক্ত
তবে জানো কী এই পথে টিকে থাকতে হলে
ঐ অন্ধকারের মালিকের কাছে হাতজোড় করতে হয়
নয়তো এই অন্ধকার যে তোমার জন্য নেয়ামত তা তুমি ভুলেই যাবে!
অবাক নয়নে জলের আগমণ ঘটে,
ওরা আরো বলে তোমার খুব কষ্ট তাইনা?!
আমি বাকহীন হয়ে নিশ্চুপ দাঁড়িয়ে থাকি,
বলে, দ্যাখো এই পৃথিবীতে পূর্ণতা বলতে কিছু হয়না!
এই পৃথিবীতো অপূর্ণতায় ভরা!
পূর্ণতাতো সেখানে, সেই জান্নাতে!
যা কোন চোখ দেখেনি, কোন কান শোনেনি,
আর কোন অন্তর কল্পনাও করতে পারেনি!
আমি বিস্মিত দৃষ্টিতে তাকাই,
ওরা সম্মতি সূচক মাথা নাড়ে,
আমি নরম কন্ঠে বলি, তবে আমাকেও ডেকে নিও তোমাদের সাথে!!
ওরা আবারও মুচকী হাসে, আর মিলিয়ে যায় অন্ধকার রজনীর সাথে!
সকল বিভাগসমুহ:
- মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ(১৩)
- সাহিত্য(৩৮৬)
- উৎসব(০)
- পরিবার ও আমি (বিয়ে ,দাম্পত্য,শিশু লালন পালন )(১৩৪)
- মেইক ইউরসেল্ফ (রুপচর্চা,পারসোনালিটি,ক্যারিয়ার,স্বাস্থ্য)(১৩৩)
- উইমেন (সামাজিক,মানসিক,সুবিধা বঞ্চিত নারী)(১৭০)
- অনির্ধারিত(১৫৪)
- ইতিহাসের পাতা থেকে(১৭)
- নোটিশ বোর্ড(৬)
- বিবিধ(৩২৪)
- রান্নাবান্না(১০৪)
- ফিল্ম ও মিডিয়া(২১)
- ধর্ম ও গবেষনা(১০৬)
- অনুবাদ(১৬)
- ইন্টারন্যাশনাল উইমেন(৪০)
- বই পরিচিতি/বই রিভিউ(১৭)
- নিউজ(০)
- অপরাজিতা(০)
- নোটিশ বোর্ড(০)
- তথ্যচিত্র(০)
জনপ্রিয় ব্লগসমুহ:
-
গল্প হলেও সত্যি (শেষ পর্ব)
১২ সেপ্টেম্বার ২০১৯ভিউ হয়েছে: 1920 -
So, if you wishing...
১৫ মার্চ ২০২৩ভিউ হয়েছে: 1798 -
চন্দ্রগ্রহণে চন্দ্রাহত জীবন
৪ ফেব্রুয়ারী ২০২৩ভিউ হয়েছে: 1643 -
নারী ও পুরুষ হোক পরস্পরের সহযোগী
১৭ জানুয়ারী ২০২১ভিউ হয়েছে: 1633 -
এটা কিসের ব্লগ?
১০ মার্চ ২০১৪ভিউ হয়েছে: 1571
অনলাইনে আছেন:
সম্পর্কিত ব্লগ
জুলাই ২০২৪
শুকনোপাতার রাজ্য
১ জুলাই ২০২৫
শুকনোপাতার কথামালা-৫
শুকনোপাতার রাজ্য
২৪ জুন ২০২৫
শুকনোপাতার কথামালা-৪
শুকনোপাতার রাজ্য
১৬ মে ২০২৫
শুকনোপাতার কথামালা-৩
শুকনোপাতার রাজ্য
১৯ মার্চ ২০২৫
লেখকের অন্যান্য ব্লগ সবগুলো দেখুন
Pen friend
নাসরিন সিমা
১৮ জুন ২০২০
আবদ্ধ রুটিন
নাসরিন সিমা
২৮ মে ২০২০
ফাতিমা আল ফিহরি
নাসরিন সিমা
১৮ মে ২০২০
বৈশাখী সম্ভ্রম
নাসরিন সিমা
১৪ এপ্রিল ২০২০
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)